ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১৫:৪৬:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয় উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩ সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

স্ত্রী মানসিক নির্যাতন করেছেন, ধাওয়ানের বিবাহবিচ্ছেদ 

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১২ পিএম, ৫ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার

শিখর ধাওয়ান ও আয়েশা মুখোপাধ্যায়।  ছবি : ছবি: সংগৃহীত

শিখর ধাওয়ান ও আয়েশা মুখোপাধ্যায়।  ছবি : ছবি: সংগৃহীত

অবশেষে বিবাহবিচ্ছেদ ইতিবাচক রায় গেল ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ানের পক্ষে। বুধবার দিল্লির এক আদালত রায় দিয়েছে, ধাওয়ানের ওপর মানসিক নির্যাতন করেছেন স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়। সেই কারণে বিবাহবিচ্ছেদের আবেদন মেনে নিয়েছে আদালত।

মামলার বিচারক জানিয়েছেন, ধাওয়ানের করা মানসিক নির্যাতনের অভিযোগ আয়েশা বিরোধিতা করেননি বা আত্মপক্ষ সমর্থনে ব্যর্থ হয়েছেন। আদালত আরও জানিয়েছে, একমাত্র পুত্রসন্তান থেকে ধাওয়ানকে দূরে রেখে মানসিক নির্যাতন চালিয়েছেন আয়েশা।

ধাওয়ানের অভিযোগ ছিল, স্থায়ীভাবে ভারতে থাকবেন বলেও আগের সম্পর্কের কারণে ভূমিষ্ঠ হওয়া দুই কন্যাসন্তানের জন্য থাকতে চাননি আয়েশা। চলে যান অস্ট্রেলিয়ায়। 

তবে ধাওয়ান ও আয়েশার সন্তান কার কাছে থাকবে সেই বিষয়ে সরাসরি কোনো রায় দেয়নি আদালত। যদিও ছেলের সঙ্গে অস্ট্রেলিয়া কিংবা ভারতে ধাওয়ানের সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছে আদালত। এছাড়া ভিডিও কলেও ছেলের সঙ্গে কথা বলতে পারবেন ধাওয়ান। আয়েশাকে নির্দেশ দেওয়া হয়েছে, ধাওয়ান ও তার পরিবারের সঙ্গে ছেলেকে দেখা করা ও রাত কাটানোর ব্যবস্থা করে দিতে হবে। 

আয়েশার বিরুদ্ধে আরও অভিযোগ, অস্ট্রেলিয়ায় ধাওয়ানের কেনা সম্পত্তির মালিকানাও নিজের নামে করিয়ে নিয়েছেন তিনি। তাছাড়া ধাওয়ানের মানহানি করার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের বিভিন্ন মহলে ও আইপিএলে কিংবা সতীর্থদের কাছে ইচ্ছকৃতভাবে আয়েশা সম্মানহানিকর মেসেজ পাঠাতেন বলেও অভিযোগ করেছে আদালত।